তিন দিনের ব্যবধানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরও এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২০ মে) রাতে নগরীর সাধুর মোড় এলাকার রহিম লজ ছাত্রাবাসের নিজ রুমে তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে। সামিউর রহমান ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১৭ সিরিজের ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণে দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল। এর আগে বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ রুমে আত্মহত্যা করেন মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের তানভীর ফাহাদ রুমি নামে এক ছাত্র।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফের গলায় ফাঁস নিলেন আরও এক রুয়েট ছাত্র
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ১০:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- ১২৩
Tag :
সর্বাধিক পঠিত


























