শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় টমটম চালকের মরদেহ উদ্ধার

নওগাঁয় ইটভাটা থেকে টমটম চালক অতুল কুমার সাকারের (৩৮) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ মে) সকাল ১১টায় শহরের বাইপাস সড়কের পাশে আজাদের ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অতুল সদর উপজেলার সুলতানপুর মটের ঘাট গ্রামের অভয় চন্দ্রের (মৃত) ছেলে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, অতুল পেশায় টমটম চালক। প্রতিদিনের মতো গতকাল টমটম নিয়ে নওগাঁ শহরে আসেন অতুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে বাইপাস এলাকার একটি ইটভাটায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নওগাঁয় টমটম চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০২:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩