রাজশাহীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। এতে করে স্বস্তি ফিরেছে নগর জীবনে। মঙ্গলবার (২৩ মে) দুপুর ৩ টার দিকে এই বৃষ্টি শুরু হয় টানা ১ ঘন্টার মত বৃষ্টিপাত হয়। এদিকে, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনেককেই পথে বেরিয়ে ভিজতে হয়েছে। সজীব হাসান বলেন, বৃষ্টির কারণে গরম থেকে স্বস্তি মেলেছে।অফিসের কাজে বের হলে ভ্যাপসা গরম থেকে এ বৃষ্টি নগরবাসীকে শান্তির পরশ দিয়েছে। বৃষ্টি পেয়ে ভিজতে বের হয় তরুণ, যুবক ও ছাত্র-ছাত্রীরা। বৃষ্টিতে ভিজতে বের হওয়া নাবিলা ও তাহমিদা কনক জানান, সেভাবে বৃষ্টিতে ভেজা হয়না। তাই আবেগ ধরে রাখতে পারিনি। তাই ভিজেছি, এখন বাড়ি ফিরে যাবো। উল্লেখ্য, বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ এবারের মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী হতে পারে আজ (মঙ্গলবার, ২৩ মে)। এছাড়া দেশের প্রায় ৬৪টি জেলার ওপর দিয়েই প্রবল বেগে এ ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তীব্র গরমের পর রাজশাহীতে স্বস্তির বৃষ্টি
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৭:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- ১৪৯
Tag :
সর্বাধিক পঠিত


























