করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল দুপুরের পর থেকে অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরীক্ষা করানো হলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত এনিয়ে তিনবার করোনা পজিটিভ হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি করোনার ভাইরাসের প্রতিরোধে টিকার ৪ ডোজ নিয়েছেন।
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফখরুল
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- ১১১
Tag :
সর্বাধিক পঠিত


























