শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে ও আশপাশে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে বিস্ফোরিত ককটেলের আলামতসহ অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের সমাবেশস্থলকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। পরে বিএনপি নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের ভিতরে চলে যায়। এদিকে, একই সময়ে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পিডিবি অফিসের সামনে পুলিশ তাদের আটকে দেয়। বাধা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আধা ঘণ্টা পর সেখান থেকে চলে যায়। সমাবেশ শেষ হওয়ার পর সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু উপস্থিত হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে। পুলিশের শক্ত অবস্থানের কারণে কোনো ধরণের সংঘাতের ঘটনা ঘটেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত সময় : ০১:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩