শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে এবার ঢাবি শিক্ষার্থীসহ আরো দুই ‘প্রক্সিদাতা’ আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ (ঢাবি) দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। প্রক্টর বলেন, পরীক্ষার কেন্দ্রে সন্দেহ হলে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আইসিটি সেন্টারে নিয়ে তাদের তথ্য যাচাই-বাছাই করলে প্রক্সির বিষয়টি জানা যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কাজ প্রক্রিয়াধীন। জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে চার শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত চলা তৃতীয় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ একাডেমিক ভবনে ২৩৪ নম্বর কক্ষের মাইনুল ইসলামের (রোল- ৫৬৯৫৯) প্রক্সি দেন মো. বিদুৎ হাসান এবং একই ভবনে ৪৩৮ নম্বর কক্ষের তানভীর আহমেদের (রোল- ৫৮৩৯৭) হয়ে প্রক্সি দেন মো. এনামুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের সাবেক শিক্ষার্থী। এর আগে, সকাল ৯টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগ তিন জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞেসাবাদ চলছে। এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সব শিফটের পরীক্ষা শেষ হলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবিতে এবার ঢাবি শিক্ষার্থীসহ আরো দুই ‘প্রক্সিদাতা’ আটক

প্রকাশিত সময় : ০৭:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩