জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ১৮ বছরে একটি মাত্র সমাবর্তনে নানান আলোচনা-সমালোচনার পর দ্বিতীয় সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। গত মঙ্গলবার (৩০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি শিক্ষার্থীদের একটি সুখবর দিতে চাই। সুখবরটি হলো- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমরা বিশ্ববিদ্যালয়ে প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করবো। এই ঘোষণাটি অনানুষ্ঠানিক। আমরা রাষ্ট্রপতি ও শিক্ষামন্ত্রীর সম্মতি পেয়েছি। এখন অফিসিয়ালি কাজ করে যাচ্ছি। জানা যায়, ২০১৭ সালের প্রথম সমাবর্তনে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট পাঁচটি ব্যাচের ১ হাজার ৩৯৯ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন ও ২৯ জন শিক্ষার্থীকে ৩২টি স্বর্ণপদক দেওয়া হয়। এরপর এখন পর্যন্ত আরও অন্তত ৭টি ব্যাচের গ্র্যাজুয়েটরা সমাবর্তনের আশায় রয়েছেন।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নির্বাচনের আগেই নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ১১:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- ১৫৮
Tag :
সর্বাধিক পঠিত


























