ঠেলাগাড়ী প্রতীককে আমরা ভোট দিয়ে ১৯ নং ওয়ার্ডের সিংহাসনে বসিয়ে ছিলাম তৌহিদুল হক সুমনকে। সুমন আমাদের কথা রেখেছে। কাজ করেছে দৃশ্যমান। আবার আমরা একত্রিত হয়ে প্রতিজ্ঞা করেছি প্রতিপক্ষকে মোকাবিলা করে বিজয়ের মালা পড়াবো সুমনকে।
আজ শুক্রবার (২মে) প্রতীক বরাদ্দ পাওয়ার পর ১৯ নং ওয়ার্ডের উৎফুল্ল জনতা একটি পথসভায় এসব কথা বলেন।
তারা বলেন, তৌহিদুল হক সুমন যেমন সুশিক্ষিত তেমন একজন সংগঠক। সে কথা বলা জানে, ওয়ার্ডে উন্নয়নের জন্য বরাদ্দ নিয়ে আসতে পারে। সে মানুষের আপোদে বিপদে সর্বদা এগিয়ে যায়। এছাড়া বিচার আচারেও তার স্বচ্ছতা দেখেছি আমরা। আমরা সুমনকেই আবার কাউন্সিলর হিসেবে দেখতে চাই।
প্রতীক হাতে পাওয়া মাত্রই ১৯ নং ওয়ার্ডে ভোটের ইমেজ ফুটিয়ে তুলেছেন কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন। তার পুর্বের প্রতীক ঠেলাগাড়ী মার্কাই পেয়েছেন তিনি। প্রতীক পেয়ে শিরোইল কলোনি এলাকায় একটি বিশাল পথসভা অনুষ্ঠান করেন সুমন। যা চোখে পড়ার মতো। পথসভাটি শিরোইল কলোনি ১৯ নং ওয়ার্ড কার্যালয় থেকে শুরু করে হাজরাপুকুর হয়ে ছোট বনগ্রামের বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন সমর্থকেরা। আনন্দমুখর পরিবেশে ঠেলাগাড়ি মার্কা নিয়ে বিজয়ের যাত্রা শুরু করলেন তৌহিদুল হক সুমন। এমনটাই ধারণা করছেন অনেকে। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ১৯ নং ওয়ার্ড থেকে ৪ জন প্রার্থীর মধ্যে একজন স্বেচ্ছায় প্রত্যাহার করেছেন। তার নাম সিরাজুল ইসলাম টুলু। বাকি তিনজন প্রার্থীরা হলেন, সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু তিনিও পেয়েছেন তার পূর্বের প্রতীক ঘুড়ি। এদিকে যুবলীগ নেতা আশরাফ হোসেন বাবু প্রতিদন্ডিতা করেছেন লাটিম প্রতীক নিয়ে।

নিজস্ব প্রতিবেদক: 
























