শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাসিক নির্বাচন: মাঠে থাকছেন ১০ ম্যাজিস্ট্রেট

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে সামনে রেখে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন মধ্যরাত পর্যন্ত মাঠে থাকবেন তারা। রাজশাহী জেলা প্রশাসক ও ম্যাজিষ্ট্রেট শামীম আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। অফিস আদেশ অনুসারে, নগরীর ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন- রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ আলী। ২৬, ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন- বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া। ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্ব রয়েছেন- পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ। এছাড়া ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার। ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন- রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে রয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডে রয়েছেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ও ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল। জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ অনুযায়ী নির্বাচনী আচরণ বিধি অনুসরণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত নির্দেশনা প্রদান এবং মোবাইল কোর্ট পরিচালনাসহ অর্পিত নির্বাচনী দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেটরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাসিক নির্বাচন: মাঠে থাকছেন ১০ ম্যাজিস্ট্রেট

প্রকাশিত সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩