শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ১৬ নেতা আজীবন বহিষ্কার

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করায় গত ৫ জুন আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপনি নোটিশের জবাব দেননি, যা গুরুতর অসদাচরণ। এতে আরও বলা হয়, নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করে আপনি গত ১৫ বছর ধরে চলমান আন্দোলনে যারা নিপীড়নের শিকার হয়েছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। তাই আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। যাদের বহিষ্কার করা হয়েছে- নগরীর রাজপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বদিউজ্জামান বদি, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আবু বকর কিনু, শাহমখদুম থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. টুটুল, শাহমখদুম থানার সাবেক সহসম্পাদক আবদুস সোবহান লিটন, নগর যুবদলের সাবেক সহসভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী বেলাল হোসেন, নগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টিটু, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মির্জা রিপন, ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৭ নম্বরের প্রার্থী আনোয়ারুল আমিন আজব, মতিহার থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আশরাফুল হাসান বাচ্চু, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের প্রার্থী মুসলিমা বেগম বেলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলতাফুন নেসা পুতুল, যুগ্ম সম্পাদক ও ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী সামসুন নাহার, সহসভাপতি ও ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহানাজ বেগম শিখা এবং যুগ্ম সম্পাদক ও ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আয়েশা খাতুন মুক্তি। এর আগে, গত রোববার এই ১৬ জনের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছিল মহানগর বিএনপি। পরদিন সোমবার তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় তাদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ১৬ নেতা আজীবন বহিষ্কার

প্রকাশিত সময় : ০৬:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩