শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৩

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৩জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরীর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। নগর পুলিশ জানায়, রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ১ জন, কর্ণহার থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলার আসামিদের হেফাজত হতে ১৪.২৫ গ্রাম হেরোইন ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার হয়। এদিকে জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৪ জন, বাগমারা থানা ১ জন ও চারঘাট মডেল থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৩

প্রকাশিত সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩