শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটি থেকে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : ১০:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ৯৫

রাঙ্গামাটির রাজস্থলীর লংগদু পাড়া এলাকা থেকে অপহরণের শিকার তিন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে উদ্ধারের পর তাদের রাজস্থলী থানায় নিয়ে যাওয়া হয়। তিন শ্রমিককে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। উদ্ধার হওয়া তিন শ্রমিক হলেন সোহাগ (২০), রূপক (১৮) ও বিশ্বজিত দে (২২)। ওসি জাকির হোসেন বলেন, তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানা যাবে। এর আগে অপহরণের শিকার সোহাগ ও রূপকের বড় ভাই সবুজ জানান, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজস্থলীর বাঙ্গালহালিয়ার লংগদুপাড়া এলাকায় রাতের আঁধারে হামলা চালিয়ে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করা হয়। ওই তিনজনসহ ১৪ জন শ্রমিক রাজস্থলী-বাঙ্গালহালিয়া এলাকায় ধারক দেয়াল নির্মাণের কাজ করছিলেন। তারা লংগদু পাড়ার লেবার শেডে থাকতেন। সবুজ বলেন, সোমবার সন্ধ্যায় কাজ শেষে সোহাগ, রূপক ও বিশ্বজিত লেবার শেডে অবস্থান করছিলেন। অন্য শ্রমিকরা পাশেই চা-নাশতা করতে যান। এ সময় পাঁচ-ছয়জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে লেবার শেডে ঢুকে অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর শ্রমিক বা তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি। তবে অপহরণের ঘটনাটি জানার পর থেকেই রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশনায় শ্রমিকদের উদ্ধার তৎপরতা শুরু করে রাজস্থলী থানা পুলিশ। শেষ পর্যন্ত বুধবার রাতে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাঙ্গামাটি থেকে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার

প্রকাশিত সময় : ১০:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩