শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৭২ ঘণ্টা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ৭২ ঘণ্টার জন্য বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জুন) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (১৯ জুন) মধ্যরাত থেকে বুধবার (২১ জুন) মধ্যরাত পর্যন্ত শহরে মোটরসাইকেল, ট্রাক, বাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার এবং ইজিবাইক চলাচল করতে পারবে না। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ এসব যানবাহনের বাইরেও যে কোনও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তবে, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। এছাড়া, দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি পণ্য পরিবহন এবং জরুরি সেবাদানে নিয়োজিতদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ৭২ ঘণ্টা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশিত সময় : ০৪:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩