শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী নগরীর ১৪নং ওয়ার্ডে মেয়র প্রার্থী লিটনের পথসভা

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর ডাবতলা মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভায় মানুষের ঢল নামে। নৌকার পক্ষে মানুষের বাঁধাভাঙা উচ্ছ্বাস দেখা যায়। সভায় প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডে এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলতে গেলে লাঞ্ছিত হয়েছিলেন, মার খেয়েছেন। শুধু এলাকায় না এক সময় পুরো রাজশাহী মানুষ নৌকার কথা শুনতে চায়নি, সেই রাজশাহীতে এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জোয়ার বইছে। এই রাজশাহীতে মানুষকে নৌকা মুখী করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন সারাদেশজুড়ে মানুষ কাতারে কাতারে দলে দলে নৌকার পিছনে যোগদান করছে। পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ ডলার, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আবদুল্লাহ-আল-মাসুদ শিবলী, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার সহ হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী নগরীর ১৪নং ওয়ার্ডে মেয়র প্রার্থী লিটনের পথসভা

প্রকাশিত সময় : ০৯:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩