ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের নলকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় আরও প্রাণহানির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নলকা ব্রিজের পশ্চিম পাশে ফুলজোড় ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর বলেন, সকালে একটি লোকাল বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক নারী নিহত ও কয়েকজন আহত হয়। পরে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পরে সাত মাসের এক শিশুসহ আরও এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধার করা হয়েছে।
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সিরাজগঞ্জে বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- ৮৪
Tag :
সর্বাধিক পঠিত


























