দুর্গাপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে রাজশাহী -৫ (দুর্গাপুর- পুঠিয়া) আসেনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমানের দলীয় কার্যালয়ে তার নির্দশে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও কেক কাটা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের সদস্য ও সাবেক দেলূয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব,জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আদম আলী,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি একরাম আলী,সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার, মহরী বারের সাধারণ সম্পাদ জিল্লুর রহমান, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান নুরুন নবী চাঁদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান,সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, যুগ্ন আহব্বয়ক ইস্রফিল প্রমূখ।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দুর্গাপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ১১:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- ৭৯
Tag :
সর্বাধিক পঠিত



























