বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ৫০০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ৫০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৪১৭ জন এবং ঢাকার বাইরে ৮৩ জন। এ সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৪২ জন। শনিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৫০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৫৯ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৩৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ হাজার ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৩৫২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮৭ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৯৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ১৬০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৩৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ৫০০

প্রকাশিত সময় : ১১:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩