শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে পুলিশের ধাওয়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার! 

নাটোরে জয়কালীর দিঘী এলাকা থেকে নিখোঁজ হওয়া শিহাব হোসেন (১৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) রাতে পুলিশের ধাওয়ায় জয়কালীর দিঘীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি। এরপর শনিবার (২৪ জুন) রাত সাড়ে ১২ টার দিকে জয়কালীর দিঘীর চৌকিরপাড় এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিহাব হোসেন শহরের বড়হরিশপুর এলাকার সোবাহান আলীর ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে শিহাব হোসেন তার কয়েকজন বন্ধুর সাথে চৌকিরপাড় এলাকায় জয়কালী দিঘীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলো। এ সময় থানা পুলিশের রাত্রিকালীন টহলরত একটি টিম সেখানে বসে থাকা সবাইকে ধাওয়া দেয়। এতে বসে থাকা সবাই পালিয়ে গেলেও শিহাব হোসেন পুলিশের হাত থেকে বাঁচতে দিঘীর পানিতে ঝাঁপ দেয়। পুলিশ চলে যাওয়ার পর শিহাবের বন্ধুরা তার খোঁজ করতে সেখানে ফিরে আসে। অনেক খোঁজাখুঁজি করেও রাতে শিহাবের কোন সন্ধান না পেয়ে তারা ভেবে নেয় শিহাব হয়ত পানি থেকে উঠে বাড়িতে চলে গেছে। পরে তারা সকলেই বাড়ি ফিরে যায়। কিন্তু পরদিন শনিবার সকালে বন্ধুরা শিহাবের খোঁজ করে কোথাও তার সন্ধান পায়নি। পরে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে চৌকিরপাড় এলাকায় জয়কালী দিঘীর পাশ থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দিঘীর পানি থেকে শিহাবের ভাসমান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে শিহাবের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। পুলিশের ধাওয়া খেয়ে দিঘীতে ঝাঁপ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে পুলিশের ধাওয়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার! 

প্রকাশিত সময় : ০৩:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩