বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে আরো ৩৯ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছে। নতুন ৩৯ জন নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪২ হাজার ৫৯২ জনে পৌঁছেছে। এ সময়ে কারো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৬২ জনেই অপরিবর্তিত রয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৮৫২ জন। এদিকে ২৪ ঘণ্টায় ৫৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ডেইলি-বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৯

প্রকাশিত সময় : ১১:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩