বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্টিনেজ বললেন, ‘আমি বাংলাদেশের বাজপাখি’

মাত্র ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে ঢাকায় পা রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। এই তারকার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও।কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশ সফরে এসেছেন মার্টিনেজ। তার বাংলাদেশ সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। বিমানবন্দরে পৌঁছে মার্টিনেজ সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে।

সেখানে কিছু সময় বিশ্রামের পর প্রগতি সরণির ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান মার্টিনেজ। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে দেখা যায় তাকে। 

ফান্ডেড নেক্সটের চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্টিনেজ বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’ 

এর আগে আব্দুল্লাহ গালিব তার এক স্ট্যাটাসে জানান, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজপাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’

উল্লেখ্য, আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ এর কথা রয়েছে। আর বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মার্টিনেজ বললেন, ‘আমি বাংলাদেশের বাজপাখি’

প্রকাশিত সময় : ০২:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩