বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাবির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও হুমায়ুন কবীর।১৯৫৩ সালের ৬ জুলাই ১শ’৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে ১২টি অনুষদে ৫৯টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো প্রতিটি ঐতিহাসিক ঘটনায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।পরে অধ্যাপক সনদ কুমার সাহার লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক বইয়ের মোড়ক উন্মোচন উন্মোচন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত সময় : ০১:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩