রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদার নাজমুল হক সুমন আলীকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরণ করেন।রোববার বিকাল সাড়ে ৪ টার জিউপাড়া ইউনিয়নের মধুখালি এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাজমুল হক সুমন পুঠিয়া পৌর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি এ হিয়ার ছেলে।ইয়াহিয়া জানান, রোববার দুপুরের পর সুমন ঝলমলিয়া থেকে হাড়োখালি বাজারের দিকে যায়। সেখানে রাস্তায় তার গতিরোধ করে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে তিনি জানান সুমনের পিতা।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। আহতকে চিকিৎসা নিতে বলা হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পুঠিয়ায় হাট ইজারাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা
-
পুঠিয়া প্রতিনিধি : - প্রকাশিত সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- ৮৭
Tag :
সর্বাধিক পঠিত



























