বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করবেন চিকিৎসকরা

২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধসহ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তারা জানান, আগামীকাল রোববার সকাল ১০টায় ভাতা বাড়ানোর দাবিতে সারা দেশ থেকে আসা পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান করবেন তারা। শনিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শেষে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের রেসিডেন্ট-এর চিকিৎসক ডা. ইমরান শিকদার বলেন, আমরা এর আগে শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশ্বাস পেয়ে সেখান থেকে ফিরে আসি। প্রথানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছে, এর কোনো বাস্তব রূপ আমরা দেখছি না। তাই নতুন করে আবারও শাহবাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। তিনি বলেন, আমরা রোববার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হব। সকল চিকিৎসকরা সেখানে আসবেন এবং সকাল ১০টায় সবাইকে নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান করব। দাবি মানার ঘোষণা ছাড়া আর কোনো আশ্বাসেই আমরা আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যাবো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করবেন চিকিৎসকরা

প্রকাশিত সময় : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩