ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা হয়েছে। যেখানে আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। আসরের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারত বনাম পাকিস্তান ১৫ অক্টোবর মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।তবে বৈশ্বিক এই আসরে খেলা নিয়ে এখনও নিশ্চিত নয় পাকিস্তান দল। অপেক্ষায় আছে তারা সরকারের সবুজ সংকেতের। কিন্তু দলটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক খুব করেই চাইছেন, বিশ্ব মঞ্চে খেলুক তার উত্তরসূরিরা। তার মতে, সেটা না হলে সমর্থকদের সঙ্গে অন্যায় করা হবে।ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এখন প্রয়োজন সরকারের অনুমতি। করাচিতে একটি অনুষ্ঠানে মিসবাহ বললেন, সমর্থকদের জন্য হলেও ভারতে যাওয়া উচিত পাকিস্তানের। মিসবাহ বলেন, ‘অন্য খেলার জন্য যখন দুই দেশের মধ্যে যোগাযোগ থাকতে পারে, তাহলে ক্রিকেটে কেন নয়? রাজনৈতিক সম্পর্কের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করা হয় কেন? ভারত ও পাকিস্তান পরস্পরের বিপক্ষে খেলছে মানুষকে এটা দেখার সুযোগ থেকে বঞ্চিত করা অন্যায়। যারা পাকিস্তান ও ভারতের ক্রিকেট অনুসরণ করে, তাদের জন্য বড় ধরনের অবিচার।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
‘ভারতে না গেলে সমর্থকদের ওপর অবিচার করবে পাকিস্তান’
-
স্পোর্টস ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- ১৭১
Tag :
সর্বাধিক পঠিত



























