মৌলভীবাজার জেলায় ৭২ হাজার টিসিবি’র কার্ড ধারীদের মধ্যে স্বল্পমূল্যে চাল, ডাল ও সয়াবিন তেল দেয়া শুরু হয়েছে।রবিবার (১৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সারাদেশে এক কোটি মানুষকে ফ্যামেলী কার্ডর মাধ্যেমে টিসিবি পণ্য পাবে।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে আছেন ছিলেন ও সব সময় থাকবেন। এবং সাধারণ মানুষের কথা চিন্তা করেই তিনি এই সল্পমৃল্যে বিভিন্ন খাদ্য সামগ্রী কার্ডের মাধ্যেমে দেওয়া হচ্ছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, পৌর মেয়র মো: ফজলুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন, সদর উপজেলার টিসিবি তদারকি সমন্বয় প্রিয়তোষ রঞ্জন পাল।এসময় ৪৮০ জনের মধ্যে টিসিবি’র সহযোগীতায় ৫ কেচি চাল, ২ কেজি মসুরী ডাল ও ২ লিটার সোয়াবিন তেল দেয়া হয়। চাল প্রতিকেজি ৩০ টাকা, ডাল প্রতিকেজি ৬০ টাকা ও সোয়াবিন তেল প্রতিলিটার ১০০ টাকা করে দেয়া হয়।পৌরসভায় ৩ হাজার ৭৯ জন, সদর উপজেলায় ১২ হাজারের উপরে ও সারা জেলায় ৭২ হাজার টিসিবি’র কার্ড ধারীরা এই সুবিধা পাবেন।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মৌলভীবাজারে কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৪:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- ৯১
Tag :
সর্বাধিক পঠিত


























