দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৬৫৭ জনে। সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে এক হাজার ৯২৫টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৪৯৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮০
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- ৯০
Tag :
সর্বাধিক পঠিত





















