বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েস_বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে প্রথম বারের মত ফল উৎসবের আয়োজন করা হয়। আজ শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫:০০টায় বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে বৃষ্টি বিঘ্নিত এই ফল উৎসবটির আয়োজন করা হয়। এই ফল উৎসবে প্রায় ছয়-সাত রকম ফলের সমাহার ছিল। এই সময় গ্রীন ভয়েস _বশেমুরবিপ্রবি শাখার প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন। গ্রীন ভয়েস_বশেমুরবিপ্রবি শাখার সভাপতি আব্দুর রাজ্জাক বলেন,”আমাদের সংগঠনের কার্যক্রম ২০১৯ সাল থেকে শুরু হলে-ও এই প্রথম আমরা ফল উৎসবের আয়োজন করি এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীলদের সার্বিক সহযোগীতায় আমরা সুন্দর ভাবে তা পালন করি। ভবিষ্যতেও আমাদের এই আয়োজন অব্যহত থাকবে।” তাছাড়া তিনি আরো বলেন, “আমরা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে। তাছাড়াও আমরা বর্তমানে ডেঙ্গু জ্বর নিধনে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা বিভিন্ন অলিম্পিয়াডের আয়োজনসহ আরো অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পালন করে থাকি।” উল্লেখ্য যে, সংগঠনটি ২০১৯ সাল থেকে নানান রকম সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পালন করে আসছে।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গ্রীন ভয়েস_বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে ফল উৎসব আয়োজিত
-
মোঃ মাসুদ রানা, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ - প্রকাশিত সময় : ১০:২০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- ১৭৭
Tag :
সর্বাধিক পঠিত



























