গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৪৮ জনে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে। প্রতিদিনের মতো সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরো ৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৬ জন। এদিকে ২৪ ঘণ্টায় ২৪০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪০৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ডেইলি-বাংলাদেশ/জেডআর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
করোনায় এক মৃত্যুর দিনে শনাক্ত ৭৭
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- ৯১
Tag :
সর্বাধিক পঠিত





















