বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে অবমাননা, অধ্যাপকের শাস্তি চেয়ে এবার রাবি ছাত্রলীগের স্মারকলিপি

  • রায়হান রোহান
  • প্রকাশিত সময় : ০৯:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ১৩০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষক অধ্যাপক আলপনা তালুকদারের শাস্তির দাবি জানানো হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানান শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। যা কোটি কোটি বাঙালির হৃদয়ে আজও রক্তক্ষরণ করে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষক অধ্যাপক আলপনা তালুকদার তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে ১৫ আগস্টের সেই হৃদয়স্পর্শী, ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডকে অত্যন্ত ব্যঙ্গ-বিদ্রুপ, হাস্য-রসাত্মক ও আনন্দের সঙ্গে উপস্থাপন করেছেন এবং এই হত্যাকাণ্ডকে পরোক্ষভাবে বৈধ বলে স্বীকৃতি দেয়ার অপপ্রয়াস চালিয়েছেন৷ যার মাধ্যমে তিনি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন। স্মারকলিপিতে আরও বলা হয়, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি রাসেল, মিলন ও সারওয়ার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিশুসহ হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বঙ্গবন্ধুকে অবমাননা, অধ্যাপকের শাস্তি চেয়ে এবার রাবি ছাত্রলীগের স্মারকলিপি

প্রকাশিত সময় : ০৯:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩