শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের সঙ্গে এসএসসি পাস করলেন নারী ইউপি সদস্য

মা লিপি আক্তার হাসি ও ছেলে লিয়াকত হোসেন হৃদয়। দুজন একসঙ্গে এবার এসএসসি পাস করেছেন। ছবি: দেশ রূপান্তর

মা লিপি আক্তার হাসি (৪০) ও ছেলে লিয়াকত হোসেন হৃদয় (১৬) একসাথে এসএসসি পাস করেছেন। একই বিদ্যালয় থেকে তারা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন। শুক্রবার ফল প্রকাশের পর মা-ছেলের এ সাফল্যের বিষয়টি প্রকাশ পায়।

তারা দুজনেই গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলেন। ২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) অংশ নেন। তারা সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

লিপি আক্তার সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

বিদ্যালয় সূত্র জানায়, ফলাফলে মা লিপি আক্তারের চেয়ে এগিয়ে আছেন ছেলে লিয়াকত। লিয়াকত জিপিএ-৫ এবং মা লিপি আক্তার জিপিএ-৪.৫৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলে লিয়াকত এবং মা লিপি আক্তার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেন।

মাধ্যমিক পাস করা লিপি আক্তার উচ্ছ্বসিত কণ্ঠে জানান, লেখাপড়া করার ইচ্ছে ছিল প্রবল। অর্থাভাবে পিতার বাড়িতে সে ইচ্ছে পূরণ হয়নি। সংসারে তার দুই সন্তান রয়েছে। বিয়ের পর স্বামীর অনুপ্রেরণায় ছেলে লিয়াকতের সাথেই নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বছর পাঁচেক আগে স্বামী লোকমান মারা যাওয়ায় চরম অর্থকষ্টের মধ্যে পড়েন। তবুও হাল ছাড়েননি। সন্তানের সাথে পড়াশোনা চালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, শুক্রবার দুপুর নাগাদ উচ্চ মাধ্যমিক পাসের খবর পান তিনি। খবর শুনে আনন্দে চোখের জল চলে আসে। ফল জানার পর আশপাশের মানুষ অভিনন্দন জানাচ্ছেন।

ছেলে লিয়াকত হৃদয় জানায়, বড় বোন বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেবেন। সে এবং তার মা-ও বিজ্ঞান বিভাগেই লেখাপড়া করেছেন। একসাথে লেখাপড়া করতে গিয়ে মাকে তার বন্ধুর মতোই মনে হয়েছে। সুখ-দুঃখ একসাথে ভাগ করে নিয়েই লেখাপড়া করেছেন তারা। সাফল্যও এসেছে একসাথেই।

নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মণ্ডল জানান, মা-ছেলে দুজনের এই সাফল্য সমাজের জন্য অনুপ্রেরণার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছেলের সঙ্গে এসএসসি পাস করলেন নারী ইউপি সদস্য

প্রকাশিত সময় : ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩