৩২ দলের অংশগ্রহণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের নবম আসর। ৩ আগস্ট শেষ হবে গ্রুপপর্বের খেলা। ১৬ দল নিয়ে ৫ আগস্ট থেকে শুরু হবে শেষ ষোলোর লড়াই। কোন ১৬টি দল শেষ ষোলোতে জায়গা করে নিতে পারে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সবার আগে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ‘সি’ গ্রুপে থাকা জাপান এবং স্পেন। ‘ডি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর সম্ভাবনা জাগিয়ে রেখেছে। এ মুহূর্তে ‘ই’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। ‘এফ’ গ্রুপ থেকে ব্রাজিল এবং ফ্রান্স ‘জি’ গ্রুপ থেকে ইতালি ও সুইডেনের সঙ্গে শেষ ষোলোর স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। ‘এইচ’ গ্রুপ থেকে জার্মানি ও কলম্বিয়া, ‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলোতে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সুইজারল্যান্ড, ফিলিপাইনও নিউজিল্যান্ড। ১১ আগস্ট থেকে শুরু হবে কোর্য়াটার ফাইনাল। ১৫ আগস্ট সেমিফাইনাল এবং ১৯ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে। নারী বিশ্বকাপের গ্রুপপর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই গোলের ব্যবধানে এগিয়ে গিয়েও আর্জেন্টিনার সঙ্গে ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। এই ড্রয়ের নিজেদের গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতেই অবস্থান করছেন আকাশি-নীলরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন প্রত্যাবর্তনে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে হাল ছেড়ে দিতে নারাজ আর্জেন্টিনার অধিনায়ক সোফিয়া ব্রাউন। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে লরেন জেমসের একমাত্র গোলে ডেনমার্ককে হারিয়ে পরের রাউন্ডে যাওয়া অনেকটাই নিশ্চিত করেছে ইংল্যান্ড। দিনের শেষ ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে এশিয়ার দল চীন। ডানেডিনে ‘জি’ গ্রপের ম্যাচে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা। পুরো ম্যাচজুড়েই আক্রমণ, বল দখল সবদিক থেকেই দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে ছিল আর্জেন্টিনা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণের ধারা বাড়াতে থাকে আর্জেন্টিনার নারীরা। তবে বারবার আর্জেন্টিনার আক্রমণকে রুখে দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা রক্ষণ প্রাচীর। উল্টো ম্যাচের ৬৬ মিনিটের মাথায় থেম্বি কাটলানা আফ্রিকার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। খেলার মাত্র ১৫ মিনিটের মতো সময় বাকি রেখে ২-০ ব্যবধানে এগিয়া থাকা দক্ষিণ আফ্রিকার জয় কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে ৭৪ মিনিটে সোফিয়া ব্রাউন ২০ গজ দূর থেকে ডান পায়ের জোড়ালো শটে আর্জেন্টিনার আশা বাঁচিয়ে রাখেন। এর পাঁচ মিনিট পর আবারো গোলের দেখা পায় আলবেলিস্তেরা। ৭৯ মিনিটে আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজের ক্রস জালে জড়ান আর্জেন্টিনার স্ট্রাইকার রমিনা নুনেজ। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলের। ‘জি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা ১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে অবস্থান করছে। আজ ওয়েলিংটনে পরস্পরের মুখোমুখি হবে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে হারানো সুইডেন ও আর্জেন্টিনাকে হারানো ইতালির মেয়েরা। তাদের উভয়েরই সংগ্রহে রয়েছে তিন পয়েন্ট। আর্জেন্টিনার শেষ ম্যাচ সুইডেনের বিপক্ষে। পরের রাউন্ডে জেতে হলে জয়ের বিকল্প নেই তাদের। চতুর্থবারের মতো বিশ্বকাপ আসরে অংশ নিলেও বিগত ১১টি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি আর্জেন্টাইন নারীরা। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী আর্জেন্টাইন ফুলব্যাক ব্রাউন ম্যাচশেষে বলেন, ‘যেভাবে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি তাতে আমরা গর্ববোধ করছি। আমরা কোনো অবস্থাতেই হাল ছেড়ে দিতে চাই না। এর প্রমাণ আমরা দিয়ে চলেছি।’ এদিকে সিডনিতে ‘ডি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামে এবারের আসরের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই চেলসি তারকা লরেন জেমসের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৬ মিনিটের মাথাতেই অ্যাস্টন ভিলার লেফটব্যাক ডালির বাড়ানো থ্রু পাসে ২০ গজ দূর থেকে টপ কর্নার বরাবর শট নিয়ে ড্যানিশ গোলরক্ষককে পরাস্ত করেন এই উইঙ্গার। এদিকে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত ডেনমার্কের মেয়েরা আক্রমণে যাওয়ার তেমন সুযোগই পায়নি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। টানা দুই জয়ে ‘ডি’ গ্রুপে তাদের পয়েন্ট ৬। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চীনের মেয়েরা। ’ডি’ গ্রপের ম্যাচে গতকাল বিকালে অ্যাডিলেডের হিন্দমার্শ স্টেডিয়ামে হাইতির বিপক্ষে মাঠে নামে চীন। ডি-বক্সের ভিতরে চীনের আক্রমণকে ঠেকাতে গিয়ে ফাউল করে বসেন হাইতি। অতিরিক্ত সময়ের ২ মিনিটে ডি-বক্সে আসা ক্রস ক্লিয়ার করতে গিয়ে ফাউল করে বসেন চীনের এক খেলোয়াড়। রেফারি প্রথমে পেনাল্টির নির্দেশ দিলেও ভিএআর তা পরিবর্তন করে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চীনের মেয়েরা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৩। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এ ম্যাচে চীন জয় পেলে শেষ ষোলোতে জায়গা করে নেবে।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শেষ ষোলোর স্বপ্নে বিভোর আর্জেন্টিনা-ব্রাজিল
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- ৯৩
Tag :
সর্বাধিক পঠিত



























