বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৮৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬১ জন মারা গেলেন। একই সময়ে আরও ২ হাজার ৫৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৯ জন ঢাকার এবং ১ জন ঢাকার বাইরের। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৪ হাজার ৪১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৮৪

প্রকাশিত সময় : ১১:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩