বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৫১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫১ জন, যা এ বছরের মধ্যে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত। এর আগে, রোববার একদিনে সর্বোচ্চ ২ হাজার ৭৬৪ জন আক্রান্ত হন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১১৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৩২ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। চারজন ঢাকার বাইরের বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৭২০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯ হাজার ৫৮৪ জন। ২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ডেইলি-বাংলাদেশ/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৫১

প্রকাশিত সময় : ১১:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩