বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনিশ্চয়তার মুখে এমবাপ্পের পিএসজি ভবিষ্যৎ

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশটিতে ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে সবচেয়ে বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন ফরাসি তারকা। পিএসজির এই সুপারস্টার টানা চারবারের মত ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন। তবে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নিয়ে বিরোধ পুরো গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে হইচই ফেলে দিয়েছে। এমবাপ্পে এরই মধ্যে পিএসজিকে চুক্তি নবায়নে অস্বীকৃতির চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এর ফলে আগামী মৌসুমে তিনি ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে পারবেন। দীর্ঘদিন তার প্রতি আগ্রহ দেখানো রিয়াল মাদ্রিদই হতে পারে পরবর্তী ঠিকানা। এদিকে পিএসজি চাচ্ছে তাকে বিক্রি করতে। এমবাপ্পেকে পিএসজিতে থাকতে হলে চুক্তি নবায়ন করেই থাকতে হবে। এমবাপ্পে ইস্যুতে সের আল-খেলাইফি গত মাসে বলেছিলেন, ‘আমরা এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়কে ফ্রি’তে ছাড়তে পারি না। এটা অসম্ভব।’ ২০১৭ সালে মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে এসেছিল এমবাপ্পে। তারকা এই ফুটবলার প্যারিসে দলের সঙ্গে থাকলেও মূল দলের সঙ্গে অনুশীলন করছেন না। ডেইলি-বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনিশ্চয়তার মুখে এমবাপ্পের পিএসজি ভবিষ্যৎ

প্রকাশিত সময় : ১০:১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩