বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে মৃত হরিণসহ ১১ শিকারি আটক

সুন্দরবনে মৃত হরিণসহ ১১ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোররাতে পূর্ব সুন্দরবনের ডিমেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বনবিভাগ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কচিখালীর ডিমেরচরে অভিযান চালিয়ে ১১ শিকারিকে আটক করে বনরক্ষীরা। পরে তাদের দেখানো জায়গায় তল্লাশি চালিয়ে হরিণ শিকারের জন্য পেতে রাখা বিপুল পরিমাণ ফাঁদ ও একটি মৃত হরিণ উদ্ধার করা হয়। এ সময় দুটি ট্রলার জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, আটক শিকারিদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুন্দরবনে মৃত হরিণসহ ১১ শিকারি আটক

প্রকাশিত সময় : ১০:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩