সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জনে। অপরদিকে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) একদিনে দুই হাজার ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৫৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ১৯৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০ হাজার ৭৬৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৩১০ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ২৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৫৪ জন এবং ঢাকার বাইরের ৩৩ হাজার ৯৭২ জন। এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ঐ বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ডেইলি-বাংলাদেশ/
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ২০৪৬
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- ২১৫
Tag :
সর্বাধিক পঠিত





















