জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খড়খড়িস্থ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ছোট্ট স্বপ্নের’ উদ্যোগে এ বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৩ পালিত হয়। এ সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কার্যক্রমকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ‘ছোট্ট স্বপ্নের’ কার্যক্রমকে সাধুবাদ জানাই। ছোট্ট স্বপ্নের’ সদস্য সচিব ড. সুলতানা রাজিয়া বলেন, দেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা ও প্রয়াস থাকা দরকার। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ, বৃক্ষরোপণ অতীব জরুরি। এসব নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যই করা আবশ্যক। এক্ষেত্রে দেশের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষার্থীদের এবং বিভিন্ন উন্নয়নমূলক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে। এ সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, ডেপুটিডিরেক্টর প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সিরাজুর রহমান, সহকারী অধ্যাপক সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ ও ছোট্ট স্বপ্নের সদস্য সচিব ড.সুলতানা রাজিয়া, ছোট্ট স্বপ্নের ৯ম কার্যনির্বাহী কমিটির সভাপতি তাহমিদ জাকি, সাধারণ সম্পাদক আবু মুসাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বৃক্ষরোপণ কার্যক্রমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ১২০টি বৃক্ষরোপণ করা হয়। আর এ কার্যক্রম সপ্তাহব্যাপী চলতে থাকবে। উল্লেখ্য, ‘ছোট্ট স্বপ্ন’ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যা মূলত সুবিধাবঞ্চিত তৃণমূল শিশুদের নিয়ে কাজ করে থাকে । সংগঠনটি দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের সহযোগী হয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ‘ছোট্ট স্বপ্নের’ উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ পালিত
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৯:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- ১৫০
Tag :
সর্বাধিক পঠিত



























