সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৯৬৯ জনে পৌঁছেছে।শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৬৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১২
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৮:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- ৮৮
Tag :
সর্বাধিক পঠিত





















