বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহর বাদ পড়ার কারণ জানতে চেয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

আগামী ৩০ আগস্ট অনুষ্ঠেয় এশিয়া কাপে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। আজ মিরপুরে শনিবার সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই স্কোয়াড ঘোষণা করেন।

বিশ্বকাপে মাহমুদুল্লাহর সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে বেশ। দল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই স্ট্যাটাস দিয়েছিলেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টির ছোটবোন ও ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। এবার ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস লিখলেন মিষ্টি।

স্ট্যাটাসে মাহদুউল্লাহর স্ত্রী হিসেবে নিজেকে গর্বিত বলেন মিষ্টি, ‘বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করবো। যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ, ভালো মানুষ হিসেবে জানে। আলহামদুলিল্লাহ্।’

মাহমুদউল্লাহ খারাপ খেলে বাদ পড়েনি দাবি করে মিষ্টি লিখেন, ‘তাকে (মাহমুদউল্লাহ) দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো, তাও তিনি কখনো কনোদিন কিছু বলেননি। তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা। সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি হতো। তিনি সর্বদাই অপ্রতিবাদী ছিলেন। নিজের যোগ্যতায় সবসময় দলে জায়গা পেয়ে আসছেন। আমি এখনো গর্ববোধ করছি কারন আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পরেনি! ভালো করে পরিসংখ‍্যান অনুসন্ধান করলে দেখবেন! প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম।’

স্বামীর মতো অন্য কারো সঙ্গে যাতে এমন না হয় এমন মন্তব্য করে মিষ্টি লিখেন, ‘আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার স্বীকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়! আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন‍্য “বিশ্রামের”ট্রেন্ড বন্ধ হোক যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়।’’

মাহমুদউল্লাহ রিয়াদের ভক্তদের কাছেও কৃতজ্ঞতা জানিয়েছেন মিষ্টি ‘সর্বোপরি,আমি মাহমুদউল্লাহ রিয়াদের সব শুভাকাঙ্খী, ভক্ত-অনুসারীদের কাছে কৃতজ্ঞ। এত ভালোবাসা, সম্মান আর সমর্থনের জন‍্য। বাংলাদেশের জন‍্য তার অবদান কতটুকু যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝে তারাই জানে এবং মনে রাখবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।’

সবশেষ চলতি বছর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রামের নামে বাদ দেওয়া হয়েছিল মাহমুদউল্লাহকে। জায়গা পাননি আফগানিস্তান সিরিজেও। তবে ক্যাম্পে ডাক পেয়ে ও ফিটনেস পরীক্ষায় ভালো করে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন মাহমুদউল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাহমুদউল্লাহর বাদ পড়ার কারণ জানতে চেয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত সময় : ০৯:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩