রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৩জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরীর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। নগর পুলিশ জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহ্মখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ২ জন ও দামকুড়া থানা ৭ জনকে আটক করে। যার মধ্যে ২৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় আসামিদের কাছ হতে ৭৭.৮০ গ্রাম হেরোইন, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এদিকে জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গোদাগাড়ী থানা ৫ জন, তানোর থানা ৮ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৫ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট থানা ২ জন ও বাঘা থানা ৩ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ হতে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৩ জন আটক, মাদকদ্রব্য উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৮:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- ৯৮
Tag :
সর্বাধিক পঠিত



























