বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আত্মগোপনে ছিলেন ৪৪ হজযাত্রীর টাকা আত্মসাৎকারী, অবশেষে ধরা

বহুল আলোচিত ৪৪ জন হজযাত্রীর হজের টাকা আত্মসাৎকারীর হোতা অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় র‌্যাব-২ ও র‌্যাব-৯ এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে র‌্যাব-২ এর এএসপি শিহাব করিম (সহকারী পরিচালক মিডিয়া) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে যাওয়ার জন্য রাজধানী কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জন হজ প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন। কিন্তু হজে না পাঠিয়ে প্রায় ৩ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তারা।

এদিকে হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচের অধিক মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তী সময়ে চাঞ্চল্যকর এ ঘটনার ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‌্যাব। এরপর গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল র‌্যাব-৯-এর তথ্য সহায়তায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, আসামি অহিদুল আলম ভূঁইয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। অহিদুল আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আত্মগোপনে ছিলেন ৪৪ হজযাত্রীর টাকা আত্মসাৎকারী, অবশেষে ধরা

প্রকাশিত সময় : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩