শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচী সমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ১০.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিল শুরুর পূর্বে এক মিনিট নিরবতা পালন করা হয়। বেলা ১টায় দলীয় কার্যালয়ে মানবভোজ বিতরণ করা হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. আবুল কাশেম। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহীন আকতার রেণী। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু। এছাড়াও নগরীর প্রতিটি ওয়ার্ডে মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ ও কোরআন তেলাওয়াত প্রচার করা হয়।

স্মরণ সভার প্রধান আলোচক প্রফেসর ড. আবুল কাশেম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন কার্যকর করেছেন। এই জন্যেই তিনি বঙ্গবন্ধু, এই জন্যেই তিনি জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে কোনদিনই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নির্মাণ হতো না। যারা বাংলাদেশকে মেনে নিতে পারে নি, তারাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে তারা জাতিকে নেতৃত্ব শূণ্য করেছিলো। কিন্তু তাঁর দুই কন্যা সন্তান শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তাঁরা প্রাণে বেঁচে যায়।

তিনি আরো বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের ‘রোল মডেল’। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে। স্বাধীনতা বিরোধী অপশক্তিরা বিভিন্ন দেশবিরোধী ষড়যন্ত্র, অপরাজনীতি ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। কিন্তু দেশবিরোধী সকল ষড়যন্ত্র দক্ষভাবে মোকাবিলা করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা: তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: ফ ম আ জাহিদ, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য এ্যাড. মোজাফফর হোসেন, মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, মাহবুবা কানিজ কেয়া, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, কে এম জুয়েল জামান, আশীষ তরু দে সরকার অর্পণ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শাহ্মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদকডা: সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত সময় : ০৪:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩