শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে সঞ্চারি পারিজাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে শেরপুর পৌরসভার জগন্নাথপাড়ার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সঞ্চারি কলেজ শিক্ষক নীহাররঞ্জন সরকারের মেয়ে এবং পল্লী উন্নয়ন অ্যাকাডেমি ল্যাব স্কুল অ্যান্ড কলেজে পড়তেন। এলাকাবাসীর ধারণা ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে সঞ্চারিকে দীর্ঘসময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে বিষয়টি সঞ্চারির পরিবারকে জানালে তারা ঘরে ঢুকে সঞ্চারিকে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলতে দেখে। পরে শেরপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত সময় : ০৩:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩