বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ১ হাজার ৫৬৫ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬১ জন। শুক্রবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ডেঙ্গুতে নয়জন করে মারা যান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট সাত হাজার ৫৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৫ হাজার ৮৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬ হাজার ৯৩৩ জন ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪৮ হাজার ৯৪৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৮৫১ জন। ঢাকায় ৪২ হাজার ৯৬৭ ও ঢাকার বাইরে ৪৪ হাজার ৮৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬৫

প্রকাশিত সময় : ১০:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩