ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় পাঁচ ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ২৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ২৬০তম সিন্ডিকেট সভায় পাঁচজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইবি শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা চৌধুরি অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী। অন্তরা বাদে বাকিরা ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান প্রমুখ। ডেইলি-বাংলাদেশ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
এবার ইবির সেই পাঁচ ছাত্রীকে স্থায়ী বহিষ্কার
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- ১১০
Tag :
সর্বাধিক পঠিত



























