ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল একটি অটোরিকশা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন পুরুষ ও এক শিশু নিহত হন। আহও হন আরও দুই যাত্রী। তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হচ্ছে।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০২:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- ১০৫
Tag :
সর্বাধিক পঠিত



























