শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলার জড়িত সকল খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় রাজশাহী সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ৭১ এর বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার ( সেনা কর্মকর্তা অব: ), রাজশাহী সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ৭১ মহানগরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সম্পাদক এডভোকেট রফিউদ্দিনের শাহীন, রাজশাহী সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১ এর জেলার সভাপতি আবুল বাসার, জেলার সেক্টর কমান্ডারস ফোরাম – মুক্তিযুদ্ধ ৭১ এর সাধারণ সম্পাদক সাবান আলী দিলিপসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২১ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনায় দোষীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করা এখন সময়ের দাবি। বক্তারা বলেন, ১৯ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি আমরা আজও ভুলতে পারিনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন তিন শতাধিকের বেশি। সেদিন বেঁচে ফেরা অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। আমরা চাই, এ নৃশংস হামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকর করা হোক। বক্তারা আরও বলেন, সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ভাগ্যগুনে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। আমরা ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি করছি। সেই সঙ্গে যারা বিদেশে পালিয়ে আছেন, তাদেরও আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

প্রকাশিত সময় : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩