নরসিংদী শহরের বটতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।(২২ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী রেল স্টেশনের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তি রেল লাইনে বসে ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক দে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
-
নরসিংদী প্রতিনিধি - প্রকাশিত সময় : ১০:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- ১১৪
Tag :
সর্বাধিক পঠিত

























