বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোটি টাকার হেরোইন ও অস্ত্রসহ গোদাগাড়ীতে দুই মাদক কারবারি আটক

রাজশাহীর গোদাগাড়ীতে অস্ত্র গুলি ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধার করে। আটককৃতরা হলো জামাল (৩৯) ও তার সহযোগী ইসমাইল হোসেন (২৪)। জামাল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচরের রকিবুর রহমানের পুত্র ও ইসমাইল একই একই এলাকার ভগবন্তপুরের আনারুল হকের পুত্র। ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি দল গোদাগাড়ী থানার মাটিকাটা আদর্শ কলেজ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল জানতে পারে, গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদের গেটের সামনে বিক্রির জন্য দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল হাই, পিপিএম বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদের গেটের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। পালানোর সময় ডিবি পুলিশের হাতে দুজনই আটক হয়। পরে আটক জামালের ডান হাতে থাকা লাল কাপড়ের ব্যাগের মধ্য থেকে দুইটি পলিথনে ১ কেজি উদ্ধার করা হয়। তা ছাড়া ওই একই অভিযুক্তের দেহ তল্লাশি করে একটি দেশিয় একটি ওয়ানশুটার গান উদ্ধার হয়। আটককৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোটি টাকার হেরোইন ও অস্ত্রসহ গোদাগাড়ীতে দুই মাদক কারবারি আটক

প্রকাশিত সময় : ০৮:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩