বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে রাবি মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনাল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে রাষ্টবিজ্ঞান বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে চেয়ার ছুড়াছুঁড়ি ও সংঘর্ষ বাঁধে ।শনিবার (২৬ আগস্ট) রাত ৭টায় কেন্দ্রীয় জিমনেসিয়ামে ফাইনাল খেলা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়,আন্তঃবিভাগ বাস্কেটবল-২০২৩ প্রতিযোগিতায় ১৬টি দলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়। আজ (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলা শুরু হয়। খেলা হাফ টাইম শেষ হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১ পয়েন্ট অর্জন করে অপরদিকে প্রতিপক্ষ দল মার্কেটিং বিভাগের পয়েন্ট ছিলো ১৯। খেলার এক পর্যায়ে দুপক্ষের শিক্ষার্থীরা নিজ দলের হয়ে স্লেজিং করতে থাকে। পরে স্লেজিংকে কেন্দ্র করে দুপক্ষের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে একে অপরকে লক্ষ করে চেয়ার ছুড়াছুঁড়ি করতে থাকে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে খেলাটি স্থগিত ঘোষণা করা হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন শিক্ষক আহত হোন।
এসময় খেলায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম হুমায়ুন কবির। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।এ বিষয়ে জানতে চাইলে শরীরচর্চা বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ আলী জানান,অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের ফাইনাল খেলাটি স্থগিত করতে বাধ্য হয়েছি। পরবর্তীতে খেলা হবে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবে। খেলা চলমান পয়েন্ট থেকে হবে কিনা আবার নতুন করে শুরু হবে সেটাও সিদ্ধান্তের মাধ্যমে জানানো হবে।তিনি আরও বলেন, আমরা যদি এ অবস্থায় খেলা পরিচালনা করি তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে এ জন্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী খেলাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে রাবি মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি!

প্রকাশিত সময় : ১০:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩